রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কৃষক ভুট্ট মিয়ার সন্তান। তাই তিনি সিটি বাজারের ফল দোকানে ঘুরছিলেন আনারস কেনার জন্য। দাম না বনায় এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছিলেন। কাছে জানতে চাইলে ভুট্টু মিয়া বলেন, ‘ছাওয়াটার খুব জ্বর, সর্দি ওই জন্য আনারস কিনার আসছু। কিন্তু এটে কেজি ছাড়া বেচাওছে না। আগোত তো হামরা পিচ দর কিনছন। একটা আনারস দেড় কেজি, এক কেজির বেশি। দামও ৮০ টাকা কেজি চাওছে। এতো টাকা নাই জন্য ছোট আনারস খোঁজোছু, পাইছু না।’
রংপুর সিটি বাজার থেকে ২০০ গজ পথ এগোলেই পাবলিক লাইব্রেরি মাঠ। সেখানে আনারসের পাইকারি আড়ত। গতকাল সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, প্রতিমণ আনারস পাইকারিতে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ৬০০ টাকায়। সেই হিসেবে প্রতিকেজি আনারসের পাইকারি দাম পড়ে ৪০ টাকা। অথচ ২০০ গজ দূরেই খুচরা ফল বিক্রেতারা দ্বিগুণ দামে আনারস বিক্রি করছেন। লাভ থাকছে ৪০ টাকা।
পাবলিক লাইব্রেরি মাঠের পাশে পাইকারি আনারস বিক্রেতা মো. শহিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘পরিবহন ব্যয় কমলে আনারসের পাইকারি দাম আরও কমত। এখন সবকিছু কেজি দরে বিক্রি হচ্ছে, আনারসও তাই কেজি দরে বেচতেছি। খুচরা বিক্রেতারা কত বিক্রি করবেন সেটা তাঁরাই নির্ধারণ করেন। বর্তমানে ১ হাজার ৬০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।’
সিটি বাজারে ফল কিনতে আসা নগরীর শাহীপাড়ার বাসিন্দা রোমান সরকার অভিযোগ করে বলেন, ‘ব্যবসায়ীদের কাছে আমরা জিম্মি। তরমুজের পর আনারসও কেজি দরে বিক্রি শুরু হয়েছে। ইচ্ছা থাকলেও সাধারণ মানুষ এসব ফল এখন কিনে খেতে পারছেন না। অথচ একটা সময় ছিল পিচ হিসেবে বিক্রি হতো। আমরা সাধ্য অনুযায়ী একটা দুইটা পিচ কিনতাম। এখন সেই সুযোগ নেই। আনারসের দাম দ্বিগুণ।’
ওই বাজারে কথা হয় গুপ্তপাড়ার বাসিন্দা আনোয়ার আলীর সঙ্গে। তিনি বলেন, দুই পা বাড়ালে পাবলিক লাইব্রেরি মাঠ। সেখানে পাইকারিতে আনারসের কেজি ৪০ টাকা। আর এখানে ৮০ টাকা। দামের এমন অস্বাভাবিক ফারাক থাকলেও প্রশাসনের কোনো নজরদারি নেই।
দাম বেশির কারণ জানতে চাইলে সিটি বাজারের খুচরা বিক্রেতা সাফিন রহমান বলেন, ফল পচনশীল পণ্য। অনেক সময় ফল পচে গিয়ে লস হয়ে যায়। তাই একটু দাম বাড়িয়ে বিক্রি করতে হয়। তবে অর্ধেকে অর্ধেক লাভ এ কথা সত্য নয়।’
জানতে চাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকরী পরিচালক আফসানা পারভিন মুঠোফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নিয়মিত অভিযান চলছে। আনারসের দাম অস্বাভাবিক হলে সেখানেও অভিযান চালানো হবে। দাম বেশি রাখার প্রশ্নই আসে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
৫ মিনিট আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
৩২ মিনিট আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
৩৯ মিনিট আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
৪১ মিনিট আগে