
রংপুরের পীরগাছায় শেফালী বেগম নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে স্বামী-সতিনের নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কল্যাণী ইউনিয়নের তৈয়ব গ্রাম থেকে সতিন আমেনা খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শেফালী বেগমকে স্বামী-সতিনের নির্যাতনের ঘটনার ভিডিওফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, গত শুক্রবার রাতে তৈয়ব গ্রামে গৃহবধূ শেফালী বেগমকে স্বামী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। এরপর মধ্যরাতে তাঁকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। ভোররাতে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে প্রতিবেশীরা গৃহবধূর হাতের বাঁধন খুলে দেন।
ভুক্তভোগী গৃহবধূ আজকের পত্রিকাকে জানান, একই উপজেলার পাওটানা হাটের নিজতাজ গ্রামে তাঁর বাড়ি। ২০১৪ সালে নজরুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁকে নির্যাতন করতেন স্বামী ও সতিন আমেনা। এ কারণে তিনি তাঁর আত্মীয়ের কাছে প্রায় এক বছর ধরে আশ্রয়ে রয়েছেন। গত শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে এলে নজরুল বলেন, তাঁকে তালাক দিয়েছেন। এ সময় তালাকের কাগজ দেখতে চাইলে তাঁর ওপর নির্যাতন শুরু করেন তাঁরা।
নির্যাতনের ঘটনায় শেফালী বেগম ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন।
মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সে সঙ্গে অভিযুক্ত আমেনা খাতুনকে গ্রেপ্তার করা হয়।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৬ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৮ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে