
রংপুরে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। জেলা কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম ও পুটিমারি এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আমিনুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রিজ এলাকায় আসামি শিমুল, শফিকুল ও হোসেন অটোরিকশাচালক রশিদ মিয়াকে আঘাত করলে তিনি মারা যান। এ সময় তাঁরা রশিদ মিয়ার কাছে থাকা ১ হাজার ৬৫০ টাকা এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন।
মামলায় সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তাঁরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
অপর দিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী বলেন, রায়ের বিষয়ে আসামি পক্ষের পরিবারের সঙ্গে আলোচনা-পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।
৩১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার...
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মরা গরুর মাংস বিক্রির দায়ে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর দোকান থেকে প্রায় ১০ মণ মরা গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস বিক্রেতা আলী আকবর গাজীর দোকানে অভিযান...
২ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় ‘আশেকে রাসূল জুয়েলার্স’ নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ১৫০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক...
২ ঘণ্টা আগে