রংপুর মহানগরীকে যানজটমুক্ত করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। আজ বুধবার রংপুর সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে নগরীর সিটিবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় সিটিবাজার এলাকার রাস্তা দখল করে ব্যবসা ফল, কাপড়সহ বিভিন্ন পণ্যের দোকানপাট উচ্ছেদ করা হয় এবং কিছু পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে নগরবাসীর চলাচলে বিঘ্ন ঘটবে এমন সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের প্রশাসক ঈদের আগে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে ব্যবসা করা ব্যবসায়ীদের উচ্ছেদের লক্ষ্যে সতর্ক করেন। এতে ব্যবসায়ীরা সাড়া না দেওয়ায় গত মঙ্গলবার থেকে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান শুরু করে। এটি চলমান থাকবে।
শাহরিয়ার রহমান বলেন, ‘আমরা চাই নগরবাসীর চলাচলে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। অভিযানের পর কোনো ব্যবসায়ী আবারও ফুটপাত-রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৯ ঘণ্টা আগে