
রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি করপোরেশন) আসনে বেসরকারি ফলাফলে ভূমিধস বিজয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়—দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে রায়হান সিরাজী পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। অর্থাৎ, প্রায় ৮০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন রায়হান সিরাজী।
ভোট গণনা শেষে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় উৎসবে মাতেন জামায়াতের সমর্থকেরা। বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল, স্লোগান ও আনন্দের মাধ্যমে বিজয় উদ্যাপন করেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রায় রংপুর-১ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররাও।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
১৯ মিনিট আগে
বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৮১ হাজার ৮৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৩৭ হাজার ৬৯১ ভোট।
২১ মিনিট আগে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।
২৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান জয়ী হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে।
২৬ মিনিট আগে