
রংপুরের পীরগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পেট্রলপাম্পের সামনে বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের রংপুরমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি ট্রাক আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুটি ট্রাকই ক্ষতিগ্রস্ত হয়। একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে রাস্তার ওপর পড়ে থাকে। ঠিক ওই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা রাহিমা আক্তার মুন্নি (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি গাজীপুর জেলার বাসিন্দা। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছ এলাকার আব্দুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা ও রংপুর রিজিয়নের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রাজধানীর উত্তর বাড্ডায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১টি রাইফেল,৭টি পিস্তল ৩টি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ একজনকে আটক করা হয়েছে।
৩২ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাতী থেকে নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্ম ব্যবহার না করে রেললাইনের মধ্য দিয়ে হেঁটে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই চলমান ট্রেনের ইঞ্জিন তাঁকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তাঁর এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীর
২ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের ধারণা, হান্নান মিয়ার মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার পর প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
৩ ঘণ্টা আগে