
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান খান বলেন, ‘সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় প্রায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধি করা হচ্ছে। এর পেছনে একটাই কারণ রয়েছে, তা হলো তারা দলীয় ক্যাডারদেরই চাকরি দিতে চায়। তারা মেধাবীদের বঞ্চিত করে নিজেদের দলীয় ক্যাডারদের চাকরি দিতে চায়। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের হুঁশিয়ার করে বলতে চাই, কোনোভাবেই এ ধরনের প্রহসন মেনে নেওয়া হবে না।’
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারেক হাসান বলেন, ‘২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রসমাজ রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল এবং তার ওপর দিয়েই এই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। আমাদের প্রত্যাশা ছিল, যেহেতু রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার এসেছে, সেহেতু অন্তত নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করবে। কিন্তু তারা কিছুদিন আগেও কমিটির ওপর দায়িত্ব দেওয়ার পাঁয়তারা করেছিল। তারা আবারও ফন্দি-ফিকির করছে কোটার থেকে বড় কোটা চালু করার। এই ভাইভার নম্বর বাড়ানোর মাধ্যমে।’
বক্তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বেশি নম্বর রাখা হলে নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও অনিয়মের সুযোগ তৈরি হবে এবং নিয়োগে দলীয়করণ বাড়বে।
এ সময় শিক্ষার্থীরা নিয়োগ পরীক্ষায় ভাইভায় আগের প্রক্রিয়া বহাল রাখার দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তাঁরা।
প্রসঙ্গত, সম্প্রতি ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিয়ে বিধিমালা পরিবর্তনের নানা খবর এসেছে। এ নিয়ে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কোনো বিশেষ উদ্দেশ্যে বা বৈষম্য সৃষ্টির জন্য নয়; বরং দক্ষ-যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই সরকারি চাকরিতে (১১ থেকে ২০মত গ্রেডে কর্মচারী নিয়োগে) মৌখিক পরীক্ষার নম্বরে পরিবর্তন এনেছে সরকার।

মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদক কারবারিদের তালিকা তৈরি, এলাকায় যৌথ টিম গঠন এবং ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জে ব্যক্তিমালিকানাধীন একটি গুদামে সরকারি চালের বস্তা নেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করায় দুই যুবককে গুদামের ভেতরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ওই গুদামটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক এসব স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে
১ ঘণ্টা আগে