
রংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ফারুক হোসেন হারাগাছ থানাধীন রংপুর সিটির ৮ নাম্বার ওয়ার্ডের বধু কমলা এলাকার মৃত বদির উদ্দিন শাহার ছেলে এবং বধু কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল। তিনি বলেন, আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিক্ষক ফারুক হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
ওসি মমিনুল ইসলাম জানান, ২৩ ফেব্রুয়ারি মহানগরের বধু কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি হওয়ার আগে শিক্ষার্থীরা স্কুলের মাঠে খেলাধুলা করছিল। সে সময় ওই স্কুলের সহকারী শিক্ষক ফারুক হোসেন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে নিয়ে শ্লীলতাহানি করেন। স্কুল ছুটির পর মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি তার পিতা-মাতাকে জানায়। ঘটনা জানাজানি হলে, সোমবার দুপুরে বিক্ষুব্ধ অভিভাবকেরা ওই শিক্ষকের বিচারের দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে এবং মেয়েটির পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়।
ওসি বলেন, এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে শিক্ষক ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে বধু কমলা গ্রামে নিজ বাড়ি থেকে মামলায় অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেন শাহকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে