
রংপুরের পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে গর্ভের সন্তানসহ এক প্রসূতির মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। এতে নিহত প্রসূতি শ্রাবণীর পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন শ্রাবণীর বাবা মতিয়ার রহমান, মা শিমা বেগম, প্রতিবেশী ঝুমা বেগম, আরিফুল ইসলাম আরাফ, পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সরকার, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
নিহত প্রসূতির মা বলেন, ‘বাড়ির কাছাকাছি হওয়ায় শ্রাবণীকে নিয়ে পায়ে হেঁটে নগর মাতৃসদনে যাই। সেখানে বিভিন্ন পরীক্ষা করার পর দ্রুত অপারেশন করার কথা বলেন এবং আমার স্বামী মতিয়ারকে ওষুধ কেনার জন্য পাঠায়। অপারেশন থিয়েটারে নেওয়া হলেও প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। এরপর আমাদের না জানিয়ে তাঁদের পরিচিত একটি অ্যাম্বুলেন্স ডেকে শ্রাবণীকে রংপুর হাসপাতালে পাঠানো হয়।’
শ্রাবণীর বাবা মতিয়ার রহমান বলেন, তাঁকে ওষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়েছিল। এসে দেখেন, তাঁর মেয়েকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং মুখ কাপড় দিয়ে ঢাকা। কী ঘটেছে, সে বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বলেন, ‘প্রসূতি আগেই মারা গেছেন। যে ক্লিনিকে মারা গেছেন সেখানে নিয়ে যান।’
মানববন্ধনে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা বলেন, ঘটনার ৪ দিন পরও নগর স্বাস্থ্যকেন্দ্র, পৌরসভার দায়িত্বশীল কোনো ব্যক্তি ওই পরিবারের খোঁজ খবর নেয়নি। পৌর প্রশাসক মাতৃসদনটি বন্ধের বিজ্ঞপ্তি জারি করলেও পৌর নির্বাহীর ইশারায় এর কার্যক্রম এখনো চলমান রয়েছে। আগে থেকে স্বাস্থ্য বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পৌরসচিবের একক ক্ষমতাবলে বাণিজ্যিকভাবে নগর মাতৃসদন কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে।
প্রসঙ্গত, ১৮ আগস্ট পীরগঞ্জ নগর মাতৃসদন কেন্দ্রে গর্ভের সন্তানসহ শ্রাবণী (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠে। স্বজন ও এলাকাবাসী নগর মাতৃসদন কেন্দ্রটি ঘেরাও করে জড়িতদের শাস্তির দাবি জানান। গত বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগর মাতৃসদন কেন্দ্রের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ের একটি কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মার ঘাট এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩৯ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছ
১ ঘণ্টা আগে