রংপুরের কাউনিয়ায় ট্রাকচাপায় আশরাফুল আলম নয়ন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের হলদিবাড়ি রেলগেট পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম নয়ন উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই মোকছেদ আলী জানান, আশরাফুল আলম রোববার দুপুরে উপজেলা সদর থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথে হলদিবাড়ি রেলগেট এলাকায় পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের ওপর পড়েন। পরে ট্রাকটি চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
আশরাফুলের চাচা মিজানুর রহমান বলেন, তাঁর ভাতিজার তিনটি মেয়ে রয়েছে। তিনি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করে সংসারের ব্যয় বহন করতেন। কর্মস্থলে ছুটি নিয়ে আশরাফুল শুক্রবার বাড়িতে আসেন।
রোববার দুপুরে উপজেলা সদর মার্কেটে গরুর গোশত ও সবজি কিনে বাড়ি ফেরার পথে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির ট্রাক তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যান তিনি।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে বলেন, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মালবোঝাই ট্রাকের চাপায় আশরাফুল নামের একজন মারা গেছেন। ঘটনার পর চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সড়ক আইনের মামলা রুজু হয়েছে।

সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় নিহত জিয়াসমিনের স্বামী রশিদ আহমেদকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে পোর্ট ও কাস্টমসের সমস্যার সমাধানে যৌথ কমিটি গঠনের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত পণ্য খালাস, রপ্তানি কার্যক্রম, ব্যবসায়ীদের খরচ কমানো এবং অর্থনীতির গতি বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষকের নাম আছে কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২০ মিনিট আগে
ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণে ২৫১ কোটি টাকার অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন করে আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন।
২৮ মিনিট আগে