
রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ শিকারবিরোধী অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা এবং ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। শুক্রবার (৩১ জুলাই) বেলা ২টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকায় কাপ্তাই লেকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, কাপ্তাই লেকের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুটি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা সামগ্রী বর্তমানে বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
বিএফডিসির এই কর্মকর্তা বলেন, কাপ্তাই লেকের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ শিকারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে...
২৬ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার...
২৯ মিনিট আগে
বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে...
১ ঘণ্টা আগে
মাদক কারবারি থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিকবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া দুই ব্যক্তিকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার জন্য তিন দিনের...
১ ঘণ্টা আগে