
সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩০), একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫), মৃত অনিল দেব নাথের দুই ছেলে অরুণ দেবনাথ (৪০) ও অধীর দেবনাথ (৩৫)।
পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার রাত ৮টায় পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকায় পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দুধর্মীয় এক কীর্তন অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টার সময় ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০ জনের মধ্যে ছয়জন সাঁতার কেটে তীরে উঠলেও এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উদ্ধার অভিযানে শুরু করেছে।

চট্টগ্রাম থেকে মিয়ানমারে পাচারকালে সাড়ে ৪০০ বস্তা ডিএপি সারসহ ২৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট ও দুটি ফিশিং বোট জব্দ করা হয়েছে...
২৫ মিনিট আগে
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
গ্রেপ্তারকৃত মো. হৃদয় দীর্ঘদিন ধরে তুরাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচা-কেনায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মামলার পর মো. হৃদয়কে আদালতে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বহিষ্কারের তিন মাস এক দিন পর কেন্দ্র থেকে এ আদেশ দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে