
চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় গুরুতর আহত কাউসার আক্তার নামে এক নারীর গর্ভের সন্তান মারা গেছে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল ভোরে মৃত ছেলেসন্তানের জন্ম দেন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই নারী শ্রমিক।
গতকাল দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতককে দাফন করা হয়। সন্তানকে মাটির নিচে শুইয়ে রেখেই কাউসার আক্তারের স্বামী মোহাম্মদ আরিফ আবার ছুটে যান হাসপাতালের আইসিইউর বাইরে। সেখানে অচেতন অবস্থায় রয়েছেন কাউসার।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারানো কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাসের ধাক্কায় ইফা শীল ও পলি দত্ত নামের দুই নারী শ্রমিক প্রাণ হারান। নিহত নারীরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। ওই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা কাউসার আক্তার।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর ধরে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন কাউসার আক্তার। তাঁর মো. রাফি (১০) ও তাবাসসুম (৫) নামের দুটি মেয়ে আছে। মায়ের আকস্মিক এই পরিণতিতে শিশু দুটি দিশেহারা।
কাউসারের শ্বশুর মো. নুরুন্নবী (৬০) বলেন, ‘দুর্ঘটনায় আমার পুত্রবধূর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। ছোট মেয়ে তাবাসসুম কিছুক্ষণ পরপর কান্না করে মাকে খুঁজছে। পেটের সন্তান তো বাঁচানো গেল না, বউমা যেন সুস্থ হয়ে ফিরে আসে।’

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
২৪ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
৩১ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে