
রাঙামাটিতে সাজেদুল হক নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাতে জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এএসআই সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
খবর পেয়ে রাতে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
৩৭ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
৩৯ মিনিট আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
৪১ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে।
৪৩ মিনিট আগে