খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (২০) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার নগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকার স্কুলের সামনে তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক একই থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসের কর্মচারী ছিলেন।
নিহতের বড় ভাই কাজী রাইসুল বলেন, ‘সকালে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। ছোট ভাইয়ের স্ত্রীর মাধ্যমে জানতে পারলাম সোয়া ১১টার দিকে রাশেদের পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে জানতে পারলাম স্কুলভিটার স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।’
জানতে চাইলে লবণচরা থানার এসআই পিযুষ দাশ জানান, সংবাদ জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার নেপথ্য জানার চেষ্টা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে রাশেদের পরিচিতরা জড়িত রয়েছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলার চার স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে এবং টাকা না দিলে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
১৫ মিনিট আগে
নেত্রকোনার সদর উপজেলার বাবনিকোনা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফয়সাল আহমেদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে।
২৪ মিনিট আগে
বক্তব্যে তিনি দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিতে বর্তমানে দায়িত্বে থাকা নেতাদের সবাই ‘গুপ্ত জামায়াত’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউই বিএনপির পক্ষে কাজ করেননি।
৩০ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতালের নিরাপত্তা জোরদারের দাবি জানান চিকিৎসক...
৩৪ মিনিট আগে