
তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই লেকে আবারও মাছ ধরা শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে মাছ ধরার অনুমতি দেওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কাপ্তাইয়ের জেটিঘাটে অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রে। মাছ ধরা শুরুর প্রথম সাত ঘণ্টায় এ কেন্দ্রে ২৮ হাজার ৮৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে। এসব মাছের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ নিয়ে আসতে শুরু করেন জেলেরা। কাপ্তাই লেকের বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়িসহ বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিনচালিত বোটে করে মাছ নিয়ে আসেন তারা। সকাল থেকেই সারি সারি বোটে চাপিলা, কাচকি, টেংরা, আইড়, বাইম, বাচা, কালিগুনিয়া ও পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছের ড্রাম নিয়ে ঘাটে ভিড়তে দেখা যায়।
দীর্ঘদিন পর মাছ নিয়ে বোটগুলো ঘাটে আসায় কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলে, মৎস্য ব্যবসায়ী ও ঘাট শ্রমিকদের কর্মযজ্ঞ। মৎস্য ব্যবসায়ীরা শুল্ক পরিশোধের পর মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে ট্রাকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর ব্যবস্থা করছেন।
মৎস্য ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, সাজ্জাদ, মো. মাইনুদ্দীন এবং ঘাট শ্রমিক আজগর আলী জানান, নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে জেলেরা ইঞ্জিনচালিত বোটে করে মাছ নিয়ে আসছেন। প্রথম দিনে কাচকি, চাপিলা, টেংরা, বাচা, আইড়, কালিগুনিয়া, পাবদা ও বাইম মাছ বেশি ধরা পড়েছে। লেকের পানি কমে এলে ধীরে ধীরে বড় আকারের মাছও বেশি ধরা পড়বে বলে জানান তারা।
তারা আরও জানান, কাপ্তাই লেক থেকে আহরিত মাছ চট্টগ্রাম, ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, সহসভাপতি আলতাফ মিয়া, সাধারণ সম্পাদক নবী হোসেন ও অর্থ সম্পাদক মো. শাহাবুদ্দীন বলেন, দীর্ঘ ৩ মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়েছে। রাঙামাটির মাইনি, শুভলং, বিলাইছড়ির গাছকাটা ছড়া, রাইংখং খালসহ লেকের বিভিন্ন এলাকা থেকে জেলেরা মাছ ধরে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসছেন। শুল্ক পরিশোধের পর এসব মাছ চট্টগ্রাম, ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে।
তবে মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে লেকে কচুরিপানা জমে থাকায় বোট ভিড়তে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ অবতরণ শুরু হয়। বেলা ১টা পর্যন্ত এ কেন্দ্রে ২৮ হাজার ৮৬৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ হয়েছে। এসব মাছের বিপরীতে ব্যবসায়ীদের কাছ থেকে ৬ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাই লেকে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি বছর ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে লেকের পানির পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর সোমবার মধ্যরাত থেকে পুনরায় কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়।

হবিগঞ্জের বাহুবলে গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের মামলায় পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হিলালপুর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে সবুজ মিয়া, তাঁর ছেলে আবু সুফিয়ান, একই গ্রামের আব্দুল মালিকের ছেলে রুবেল মিয়া, মৃত চান্দু মিয়ার ছেলে সামছু মিয়া...
৮ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ে নৌকা থেকে পড়ে যান বাবা-ছেলে। বাবা হবি প্রামাণিক প্রাণে বাঁচলেও দুই ঘণ্টা পর ছেলে সোদু ইসলাম (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
দিনভর কাঠ কাটা, কাঠে নকশা করা, নানা ধরনের আসবাবপত্র তৈরি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা। স্ত্রী-সন্তান, পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানোর পরও পড়াশোনায় ফেরার স্বপ্ন তাঁকে কেবলই তাড়িয়ে বেড়াত। সেই স্বপ্ন পূরণে ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ...
৩১ মিনিট আগে
দাদিকে হত্যার দায়ে মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে