
হবিগঞ্জের বাহুবলে গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জেরে সেলু মিয়া ও হেলাল উদ্দিন হত্যা মামলায় পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় র্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল সোমবার রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে সবুজ মিয়া (৪৫), তাঁর ছেলে আবু সুফিয়ান (২৫), একই গ্রামের আব্দুল মালিকের ছেলে রুবেল মিয়া (৩০), মৃত চান্দু মিয়ার ছেলে সামছু মিয়া (৪৬) এবং মৃত হিরা মিয়ার ছেলে কবির মিয়া (৫৫)।
র্যাব জানায়, বাহুবল উপজেলার আতিদ্যপুর গ্রামে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সেলু মিয়ার সঙ্গে সবুজ, সামছু ও কবির মিয়ার বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ১৫ জুন থানায় সালিস বৈঠক ডাকা হয়। এতে ক্ষিপ্ত হয়ে সেদিন দুপুরে স্থানীয় ডুবাঐ বাজারের পাশে সেলু মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আসামিরা। তাঁকে বাঁচাতে হেলাল উদ্দিন এগিয়ে গেলে তাঁকেও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। হেলালকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সেলু মিয়ার স্ত্রী থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় গতকাল রাতে চুনারুঘাটের উবাহাটা এলাকা থেকে পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৩ জুলাই ও ২ আগস্ট একই মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছে র্যাব।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নেত্রকোনার কেন্দুয়ায় মাদক সেবনের অপরাধে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই যুবকের নাম মো. মিঠু (৩০)। তিনি গৌরীপুর উপজেলার দৌলতাবাদ গ্রামের বাসিন্দা।
১ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়িতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ ও পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নিয়োগবঞ্চিত প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকা
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেছেন। সর্বশেষ আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গৃহকর্তা মাইদুল ইসলাম (২৪)। এর আগে শনিবার তাঁর ছেলে মারুফ (৮) এবং সোমবার স্ত্রী বিউটি আক্তর (২২) মারা যান।
৮ মিনিট আগে
সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. নুরুল চৌধুরী (৪০) নামের এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণা করে আসছিলেন। কখনো ‘মেজর আল মামুন’, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও ব
১২ মিনিট আগে