
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নারানগিরি ১ নম্বর পাড়া। পাহাড়ি-বাঙালি মিলে এই পাড়ায় ১৫০টি পরিবারের বসবাস। যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল নারানগিরি খালের ওপর একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। কিন্তু প্রতিবছর বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। বছরের পর বছর সরকারের কাছে আবেদন করেও স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসী এখন হতাশ।
উপায়ান্তর না দেখে এলাকাবাসী এখানে ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে তৈরি করেছেন একটি অস্থায়ী ঝুলন্ত সেতু। সেতুটির নির্মাণকাজ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. রাশেদ, মো. মানিক, মো. লোকমান, পুলু মারমা এবং এলাকার কারবারি সুইথি মং মারমার সঙ্গে কথা বলে জানা যায়, জরাজীর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের বছরের পর বছর চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে এই সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এ ছাড়া অসুস্থ, মুমূর্ষু রোগী ও অন্তঃসত্ত্বা নারীদেরও হাসপাতালে যাতায়াত করতে হয় এই সাঁকো ব্যবহার করে। কিন্তু বর্ষায় খালের স্রোতে সাঁকোটি তলিয়ে যায়। এ কারণে তাঁরা ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে নিজেদের ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় ঝুলন্ত সেতুটি নির্মাণ করেছেন।
২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, সাঁকোটি জরাজীর্ণ হওয়ায় এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে একটি ঝুলন্ত বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে একাধিকবার এই খালের ওপর স্থায়ী সেতু নির্মাণের জন্য চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কাজ হয়নি।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে এই খালের ওপর সেতু নির্মাণের প্রস্তাবটি পাস হয়ে আছে। শিগগির টেন্ডারের প্রক্রিয়ার যাব আমরা। আশা করছি, পরবর্তী অর্থবছরের শুরুতেই নির্মাণকাজ শুরু করতে পারব।’

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
৩৯ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
৪৩ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
১ ঘণ্টা আগে