
রাঙামাটির সদর উপজেলা থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ক্রীড়াবিদ, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশার মানুষ। আজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিকেএসপি রাঙামাটিতে স্থাপনের খবরে জেলার মানুষ আনন্দিত হয়েছিল। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসককে পাঠানো এক চিঠিতে বিকেএসপির স্থান রাঙামাটি থেকে কাপ্তাইয়ে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। এতে তারা গভীরভাবে মর্মাহত।
বক্তারা আরও বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে বিকেএসপি প্রতিষ্ঠার যে মহৎ উদ্যোগ নিয়েছে, একটি কুচক্রী মহল তা বানচাল করার ষড়যন্ত্র করছে। এই চক্র সরকারি অর্থ আত্মসাৎ ও উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তাঁরা। এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলনে নামবেন বলে জানান বক্তারা।
অধ্যাপক রনজ্যোতি চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, ক্রীড়াবিদ আব্দুল মান্নান, সমাজসেবক নুরুল আবছার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হৃদয় চাকমা, এনসিপির নেতা শহীদুল ইসলাম, বিএনপি নেতা বাবুল তালুকদার, রিকো খীসা প্রমুখ।

চট্টগ্রাম নগরীতে ‘মোবাইল ফোন সেট নিয়ে বিরোধের জেরে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব (২৪)। তাঁর বাড়ি চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায়।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
২ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
২ ঘণ্টা আগে