
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
গতকাল শুক্রবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নতুন ভবনের তিন তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের কোনো ওয়াশরুম কিংবা বাথরুমে পানি নেই। পানির ট্যাপগুলো শুকনো পড়ে আছে। ওয়ার্ডে ভর্তি রোগীদের স্বজনরা নিচতলা থেকে বালতি ও বোতলে করে পানি এনে ব্যবহার করছেন।
পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনরা জানান, কয়েক দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শৌচাগার ও গোসলখানা ব্যবহারে। অসুস্থ অবস্থায় রোগীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এতে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন তাঁরা।
হাবিবুর রহমান নামের এক রোগীর স্বজন বলেন, ‘চিকিৎসা নিতে এসে এমন দুর্ভোগ কখনো কল্পনাও করিনি। পানি ছাড়া হাসপাতাল কীভাবে চলে? কয়েক দিন ধরে সমস্যা থাকলেও সমাধান হচ্ছে না। এতে কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।’
স্থানীয় কয়েকজন রোগীর স্বজন অভিযোগ করেন, এটি নতুন ভবন হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। পানি সরবরাহের
মতো একটি মৌলিক সমস্যা দ্রুত সমাধান না হওয়ায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান বলেন, পানির সরবরাহ লাইনে ত্রুটির কারণে মাঝেমধ্যে তিন তলায় পানির সমস্যা দেখা দেয়। বিষয়টি সমাধানে চেষ্টা চলছে এবং দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা বলেন, ‘আমি বৃহস্পতিবার অফিস করেছি। তিন তলার পুরুষ ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ থাকার বিষয়টি কেউ আমাকে জানাননি। সপ্তাহ ধরে নয়, মাঝে মাঝে পানির সমস্যা দেখা দেয়। বিষয়টি সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে। তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে।’
রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যশোরের বেনাপোলে সোহাগ হোসেন নামের এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার ঘটনায় দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়নি বলে অভিযোগ উঠেছে।
১৯ মিনিট আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসা ও খাদ্যবর্জ্য অপসারণে অব্যবস্থাপনার কারণে মারাত্মক পরিবেশদূষণের সৃষ্টি হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে হাসপাতালের কর্মচারী, রোগীর স্বজন ও আশপাশের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। হাসপাতাল-সংলগ্ন পুকুর ও আশপাশে ফেলা চিকিৎসা...
৩৮ মিনিট আগে
সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর অব্যাহত ভাঙনে প্রতিবছর বিলীন হয় তীরবর্তী বিভিন্ন স্থানের বিস্তীর্ণ ফসলি জমি ও বসতবাড়ি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয় শত শত পরিবার। ভাঙনে নতুন করে নিঃস্ব হওয়ার উপক্রম উপজেলার নদীতীরবর্তী চারটি ইউনিয়নের দুই সহস্রাধিক পরিবারের। এ ছাড়াও ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা,
১ ঘণ্টা আগে