
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়েছে। একই সঙ্গে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে শনিবার (১১ জুলাই) সকাল থেকে রাঙামাটি-বান্দরবান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সিএনজি চালক নুনু বাদশা ও মানিক এবং বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর তীব্র পানির স্রোতে ব্রিজঘাট সেতু ধসে পড়ে। ফলে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুধপুকুরিয়া এলাকার বাসিন্দা মো. তুষার ও মো. টিপু বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এ এলাকায় একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ কমছে না। তারা দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সেতুর সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানান।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে। যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি টিম প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। তবে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর এখনো পানি থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।’
তিনি জানান, পানি কমে গেলে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে যোগাযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করা হবে।

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আসামিদের হুমকির মুখে আবুল হোসেন মোল্লা (৭২) নামের এক বৃদ্ধ হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় বাড্ডা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
১২ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তাঁর স্বামী মফিজুল হক। আজ বিকেলে কথা–কাটাকাটির একপর্যায়ে মফিজুল ধারালো হাসুয়া দিয়ে মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন।
১৪ মিনিট আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ফেসবুকে ভিডিও বার্তায় সরকারকে কটূক্তির অভিযোগে গাজীপুরের সেই তরুণ সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
৪৪ মিনিট আগে
আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার শহর থেকে চীনের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে