
বিএনপির অভ্যন্তরীণ বিভেদ-বিভক্তির সুযোগ নিয়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১১ জুলাই) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট উচ্চবিদ্যালয় মিলনায়তনে সিদীপ মডার্ন স্কুল ও ডা. মফজলুর রহমান মকু চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ, বিভক্তি ও বিরোধের কারণে একটি চক্র দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সে সুযোগ দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর দেশে কোনো গণতন্ত্র ছিল না। দেশে স্বৈরতন্ত্র ছিল। সংবিধানকে গলাটিপে হত্যা করা হয়েছিল। দীর্ঘ সময় পর দেশে নির্বাচিত সরকার এসেছে। তাই বর্তমান সরকারকে সবাইকে সহযোগিতা করতে হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ভুল হলে জনগণের কাছে তা স্বীকার করতে হবে। মানুষ ক্ষমা করে দেবে। তাই সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে নেতা-কর্মীদের কাজ করতে হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজসহ বিএনপির উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

যখন খামারিরা লোকসান দিয়ে সাড়ে চার টাকায় ডিম বিক্রি করতে বাধ্য হন, তখনো ভোক্তাকে সাড়ে দশ টাকায় ডিম কিনতে হয়। ডিম পচনশীল পণ্য হওয়ায় খামারিরা তা মজুত করতে পারেন না, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে মধ্যস্থতাকারীরা মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
৩২ মিনিট আগে
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়েছে। একই সঙ্গে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
১ ঘণ্টা আগে
টানা বর্ষণে রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলোপাড়ায় একটি পোলট্রি খামার প্লাবিত হয়েছে। এতে সাদেক পোলট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি পানিতে ডুবে মারা গেছে। খামারমালিকের দাবি, এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ঝোপের ভেতর থেকে ব্রাজিলে তৈরি একটি ৯ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চাররাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি
১ ঘণ্টা আগে