
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের লড়াই নিশ্চিত হয়ে গেছে। ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ফেবারিট ফ্রান্স ও স্পেন।
কোয়ার্টার ফাইনালে গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছিল ফ্রান্স। এরপর আজ বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয়েছে স্পেন।
কোয়ার্টার ফাইনালে দুই দলের পথচলার গল্প ছিল ভিন্ন। ফ্রান্স তুলনামূলক স্বস্তির জয় পেয়েছে মরক্কোর বিপক্ষে। অন্যদিকে স্পেনকে কঠিন পরীক্ষায় ফেলেছিল বেলজিয়াম। ফাবিয়ান রুইসের গোলে এগিয়ে যাওয়ার পর শার্ল ডে কেতেলারের গোলে সমতা ফেরায় বেলজিয়াম। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখন ৮৮ মিনিটে বদলি নেমে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। সেই গোলে ২-১ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে লুইস দে লা ফুয়েন্তের দল।
এখন দুই দলের সামনে ফাইনালে ওঠার লড়াই। একদিকে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে টানা তৃতীয় ফাইনালের স্বপ্ন দেখছে দিদিয়ের দেশমের ফ্রান্স। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য ৩৬ ম্যাচ অজেয় স্পেনের।

নেমে গিয়েছিল এক ধাপ, উঠতেও লাগল মাত্র এক মৌসুম। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে খেলেই ডিভিশন ওয়ানে ফেরার টিকিট নিশ্চিত করেছে কেন্ট। দলটির এই সাফল্যের অংশ হয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে পরশু মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হয়েছে শুকির। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামের বদলি হয়ে মাঠে নামেন তিনি। বাংলাদেশের আক্রমণে কিছুটা গতি ফেরাতে পেরেছিলেন শুকি ও আরেক অভিষিক্ত জিদান ইউসুফ। বাংলাদেশ ৩-০ গোলে হারলেও অভিষেকের রোমাঞ্চটা পেয়েছেন ঠিকই।
৪ ঘণ্টা আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
৮ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
১০ ঘণ্টা আগে