
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডে (কেপিএম) কর্মরত শ্রমিক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের (সিবিএ) ব্যানারে মিলের ১ নম্বর গেটে এই মিটিং অনুষ্ঠিত হয়।
এ সময় কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহসভাপতি আব্দুর রাজ্জাক বলেন, কেপিএম কারখানাকে আগের মতো সচল করতে হবে। শ্রমিক-কর্মচারীদের এক করপোরেশনে এক বেতন কমিশন ঘোষণা করতে হবে। সরকার ২০২৩ সালের জুলাই থেকে কর্মচারীদের ৫ শতাংশ বিশেষ সুবিধা দিয়েছে এবং ২০২৫ সালের জুলাই থেকে মূল বেতনের ১৫ শতাংশ হারে যেই সুবিধা দিয়েছে, সেই সুবিধা কর্মচারীদের মতো শ্রমিকদেরও দিতে হবে।
তিনি আরও বলেন, কারখানায় কর্মরত পে কমিশনভুক্ত শ্রমিকদের কর্মচারীদের মতো উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। শ্রমিক-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি নীতিমালায় সৃষ্ট জটিলতা নিরসন করে অবিলম্বে তাঁদের পদোন্নতি দিতে হবে। কারখানায় কর্মরত অস্থায়ী বা আউট সোসিং শ্রমিকদের সরকারঘোষিত বর্ধিত হারে ন্যায্য মজুরি প্রদান করতে হবে। যখন দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় তখন সরকারি, বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মচারীদের জন্য সরকার মহার্ঘ ভাতা প্রদান করত এবং সেই মহার্ঘ ভাতা পরবর্তী শ্রমিকদেরও প্রদান করত। কিন্তু বিগত ২৩ সাল থেকে এই মহার্ঘ ভাতা শ্রমিকেরা পাচ্ছে না। এই মহার্ঘ ভাতা দিতে হবে।
এ সময় সিবিএর সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন জহিরসহ সিবিএ নেতৃবৃন্দ এবং শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে