গাইবান্ধার সাঘাটায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা করেন। অভিযুক্ত আতিকুর রহমান একই এলাকার বাসিন্দা।
আজ বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী গৃহবধূর দাবি, গত রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখতে তাঁর স্বামী বাড়ির বাইরে যান। এ সময় তিনি ঘরে একাই ছিলেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে আতিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় সাত দিন পর রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে পর্যটকেরা সেতুতে প্রবেশ করতে পারছেন।
৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রাগপুর-ভেড়ামারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১০ মিনিট আগে
নেত্রকোনার মদনে ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ওএমএসের (ওপেন মার্কেট সেল) ৫ হাজার কেজি চাল কালোবাজারে বিক্রির চেষ্টার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে মা-ছেলেসহ দুজনের পরিচয় জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
২০ মিনিট আগে