
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রায় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়।

গত রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে যান। এ সময় স্ত্রী ঘরে একাই ছিলেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে তাঁর হাত-পা বেঁধে ধর্ষণ করেন।

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়নসহ (৬২) সাতজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ইউনিয়ন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জের এমপিপুত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়ার বিষয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল জামায়াতে ইসলামী...