রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ক্যাম্পাসের জন্য যে ২০৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে, তার এক কোণে একটি খামার ছিল হাফিজুলের। সেটি অধিগ্রহণ করা হয়েছে। তবে এই হাফিজুলই এখন ক্যাম্পাসের হর্তাকর্তা। আজকের পত্রিকার হাতে আসা ভিডিও অনুযায়ী, তাঁর নির্দেশেই ক্যাম্পাস থেকে কাটা হয়েছে সহস্রাধিক গাছ। কয়েক দিন আগে যখন গাছ কাটা হচ্ছিল, তখন ভিডিওটি করা হয়।
অথচ গাছ কাটার অভিযোগ তুলে ক্যাম্পাসে বালু ভরাটের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেনকে গত ১৩ আগস্ট কারণ দর্শানোর চিঠি দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ক্যাম্পাস স্থাপন প্রকল্পের পরিচালক (পিডি) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক। কারণ দর্শানোর এই নোটিশপ্রাপ্তির পর ঠিকাদার আনোয়ার হোসেন গতকাল বৃহস্পতিবার প্রকল্প পরিচালকের কাছে লিখিতভাবে জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, ‘হোসেন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড কর্তৃক অনুমতিহীনভাবে গাছ কর্তনের অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা গাছ কর্তন কিংবা পরিবেশবিরোধী কোনো কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না।’
গাছ কাটার অভিযোগের বিষয়ে গত বুধবার হাফিজুল ইসলামের সঙ্গে কথা হয়েছিল। অভিযোগ অস্বীকার করে তিনি বলেছিলেন, ‘কে গাছ কেটেছে, আমি বলতে পারব না। আমার এখানে ফার্ম ছিল, অধিগ্রহণ করে নিয়েছে। তারপর এখানে আমার কাজ শেষ।’
এ বিষয়ে গতকাল বিকেলে কথা হলে উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী সিরাজুম মুনীর আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের শেষ সময়ে আজ ঠিকাদারি প্রতিষ্ঠান শোকজের জবাব দিয়েছে। এটা বিশ্লেষণ করে দেখা হবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোজাম্মেল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। এ সময় সভাপতির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও দরজা-জানালার কাচ ভাঙচুরের অভিযোগ ওঠে।
৪ মিনিট আগে
চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক অটোরিকশা চালককে ফ্ল্যাটে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভুক্তভোগীকে উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
৯ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৯ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। তাঁদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩৩ মিনিট আগে