
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে সপ্তাহব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী-২০২৫’ শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের আয়োজনে প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত। এতে তিনটি শ্রেণিকক্ষে স্থান পেয়েছে বিভিন্ন বিভাগের ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম। এসব শিল্পকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন-জীবিকা, ভালোবাসা-আনন্দ-বেদনা, সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ। একই সঙ্গে লোকজ ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্মগুলোতে ধরা দিয়েছে নান্দনিকতার অপূর্ব সম্মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সালেহ্ হাসান নকীব বলেন, ‘মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য তৈরি করে শিল্পকলা ও চিত্রকর্ম। নান্দনিকতা ও সৃষ্টিশীলতা কেবল মানুষের মাঝেই বিদ্যমান।’ তিনি আরও বলেন, ‘প্রায় চার দশক পেরিয়ে গেলেও চারুকলা অনুষদে এখনো পূর্ণাঙ্গ একটি গ্যালারি হয়নি, যা হতাশাজনক। আমরা দ্রুত একটি গ্যালারি নির্মাণের উদ্যোগ নেব।’
সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘চারুকলার শিল্পকর্ম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ। এর পেছনে থাকে শিক্ষার্থীদের অবিরাম পরিশ্রম। এখান থেকে তাদের চিন্তাশীলতা ভবিষ্যতে আরও বিকশিত হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক বনি আদম। এ সময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ ও জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
১৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১৮ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
দৈহারী নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠ বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে