রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড়ে এই মিছিল হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় শাহরিয়ার আলমের বিরুদ্ধে এ মিছিল করা হয়। পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন এ কর্মসূচির আয়োজন করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গত ২২ জুন গুরুতর আহত হন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। চিকিৎসাধীন অবস্থায় ২৬ জুন তিনি মারা যান। ২৭ জুন বাবুলের জানাজায় শাহরিয়ার অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনের মদদদাতা হিসেবে খায়রুজ্জামান লিটন ও আসাদুজ্জামান আসাদ রয়েছেন।
এর প্রতিবাদে ফুঁসে উঠেছেন রাজশাহীর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা শাহরিয়ারের শাস্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছেন। শাহরিয়ারের বক্তব্য প্রমাণ করার জন্য তাঁর প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছেন তাঁরা।

নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
১৭ মিনিট আগে
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ইস্যু করা ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল অবশেষে সংশোধন করা হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দ্রুত বিল সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকার নতুন বিল গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হয়।
২০ মিনিট আগে