
‘দল ক্ষমতায় নেই, উপজেলায় এখন কী কাজ’—এ কথা বলেই রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মালেকের ছেলে কামরুল হাসানকে মারধর করা হয়েছে। পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, তাঁর ছেলে হারুন-অর-রশিদসহ কিছু লোক তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
কামরুল হাসান ঠিকাদারি করেন। বকেয়া একটি বিল নিতে আজ বুধবার দুপুরে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলেন। তখনই তিনি মারধরের শিকার হন। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়েছে। পরে এলাকার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁকে নিজের মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ওই চেয়ারম্যানই কামরুলকে তাঁর বাড়ি পৌঁছে দেন।
কামরুল হাসানের বাবা সাবেক পৌর মেয়র আবদুল মালেক বলেন, ‘একটি বিল নেওয়ার জন্য আমার ছেলে এলজিইডি অফিসে গিয়েছিল। সেখানে তাকে সাবেক মেয়র আবদুর রাজ্জাকের ছেলে হারুনসহ কয়েকজন ধরে মারধর করে। তাদের কথা, দল ক্ষমতায় নেই, এখন আমার ছেলের সেখানে কী কাজ। এখন সব কাজ তারা করবে। মারের চোটে আমার ছেলে ইঞ্জিনিয়ারের রুমে গিয়ে আশ্রয় নেয়। পরে রাজ্জাক নিজেই এসে আমার ছেলেকে বের করে আরেক দফা মারধর করে।’ তিনি বলেন, ‘ছেলের সঙ্গে নিয়ে যাওয়া মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে। ওই সময় সেখান দিয়ে একজন ইউপি চেয়ারম্যান যাচ্ছিলেন। তিনি আমার ছেলেকে দ্রুত তাঁর মোটরসাইকেলে তুলে নিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে গেছেন। তা না হলে ছেলেকে তারা মেরেই ফেলত। এখন আমাদের কথা শোনার কেউ নাই। থানাতেও কোনো অভিযোগ আমরা করব না।’
জানতে চাইলে সাবেক মেয়র ও বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার ছেলেসহ কিছু ছেলে সেখানে ছিল। কথা- কাটাকাটি হচ্ছিল। আমি ছিলাম এসি ল্যান্ডের রুমে। এসি ল্যান্ড আমাকে বললেন যে, আমি যেন সবাইকে শান্ত করে পাঠিয়ে দিই। আমি সেটাই করেছি। মারধরের ঘটনা ঘটেনি। মোটরসাইকেল ফেলে যাওয়ার সময় সেটি পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মারধরের ঘটনা ঘটেছে। তবে সিরিয়াস কিছু নয়। পুলিশ যাওয়ার আগেই সবাই চলে গেছে। এটা নিয়ে কেউ অভিযোগ করেনি।
আরও খবর পড়ুন:

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে