
‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান বিশ্বে টেকসই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে চিকিৎসাব্যবস্থার প্রতিটি স্তরে বিজ্ঞান, গবেষণা ও আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ অপরিহার্য। সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন এস আই এম রাজিউল করিম। মেডিকেল অফিসার ডা. স ম বায়েজীদ উল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. মহিউদ্দীন শরীফ।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানের পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া...
৬ মিনিট আগে
মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
৩১ মিনিট আগে
মেয়েকে বিয়ে দেবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৬ মিনিট আগে
প্রথম দফায় যেসব ইউনিয়ন কৃষিকার্ডের আওতায় আসছে, সেগুলো হলো রূপসা উপজেলার নৈহাটি, বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর, ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা উপজেলার ছাগলাদাহ...
৩৮ মিনিট আগে