রাজশাহীতে মদ (অ্যালকোহল) পানে চারজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে মোহনপুর উপজেলায় তিনজন, আর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন একজন। আরও চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল বুধবার সকাল থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত সময়ে তাঁদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার দুর্গাপুর গ্রামের মো. টোটন (৪০), একই গ্রামের মোন্তাজ আলী (৪০) ও করিশা গ্রামের মো. জুয়েল (৩৫)। হাসপাতালে ভর্তি আছেন দুর্গাপুর কাচারিপাড়া গ্রামের আকবর আলী (৪৩), দুর্গাপুর শাহপাড়া গ্রামের মো. ফিরোজ (২৬), দুর্গাপুর মোন্নাপাড়া গ্রামের মো. পিন্টু (২৫) ও দুর্গাপুর খাঁপাড়া গ্রামের মো. মোনায়েম (২৫)। তাঁরা সাতজন একসঙ্গে মদ পান করেছিলেন।
অপর দিকে রামেক হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির নাম আতোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর গ্রামের বাসিন্দা।
রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক হোসেন জানান, মদ পান করে অসুস্থ হয়ে পড়া আতোয়ারকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালে আনা হয়। এর আট মিনিট পর তিনি মারা যান। পরে আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাননান জানান, মোহনপুরের সাতজন গত মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় মদ পান করেন। এরপর গতকাল সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যু হয়। অন্য চারজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, টোটন ও জুয়েল অ্যালকোহল বিক্রি করেন। অন্যদের সঙ্গে তাঁরাও পান করেন। এ দুজন বাড়িতেই মারা যান। পুলিশ খবর পাওয়ার আগেই তাঁদের মরদেহ স্বজনেরা দাফন করেন। আজ মোন্তাজের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। পরে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়।
ওসি জানান, এ ব্যাপারে মোন্তাজ আলীর ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত মাদক কারবারিদের আসামি করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৃদ্ধা মায়ের ওপর নির্যাতন ও খাবার না দেওয়ার অভিযোগে এক যুবককে গলায় পানিভর্তি কলস ঝুলিয়ে পুরো বাজার ঘোরানোর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমানকে হাতে বেত নিয়ে প্রকাশ্যে
৪ মিনিট আগে
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে ১২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। শুধু সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ১৫টি পদেই বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।
১২ মিনিট আগে
সন্ধ্যায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সিরিয়ালে দাঁড়িয়ে ছিল মাহেন্দ্র ও ট্রাক। এ সময় ট্রাকচালক সোবাহান পাটোয়ারি ও অপর ট্রাকচালকের সহকারী স্বপন মিয়া দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রের পিছে ধাক্কা দেয়...
১২ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া উপজেলা পরিষদ থেকে ২৭২ বস্তা ভিজিএফের চাল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য চরহাজারী ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়। ওই চাল ১০ কেজি হারে ১৩৬০ জনের মাঝে বিতরণের জন্য উপকারভোগীদের স্লিপ দেওয়া হয়। স্লিপের ১২৫৬ জনকে চাল দেওয়ার পর জানানো হয় চাল শেষ।
৪২ মিনিট আগে