
নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাল বিতরণের সঙ্গে সম্পৃক্ত ইউপি সচিবসহ সকলকে দায়ী করছেন উপকারভোগীরা। আজ রোববার বিকেলে চরহাজারী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় চাল না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উপকারভোগীরা।
ইউপি ভবনের লোকজন ও স্থানীয়রা জানান, ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেওয়া উপজেলা পরিষদ থেকে ২৭২ বস্তা ভিজিএফের চাল অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য চরহাজারী ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়। ওই চাল ১০ কেজি হারে ১৩৬০ জনের মাঝে বিতরণের জন্য উপকারভোগীদের স্লিপ দেওয়া হয়। স্লিপের ১২৫৬ জনকে চাল দেওয়ার পর জানানো হয় চাল শেষ। গুদাম ঘর থেকে ২১ বস্তা উধাও হয়ে যায়। অথচ আরও ১০৪ জন উপকারভোগী স্লিপ নিয়ে সকাল থেকেই প্রচণ্ড রোদে পরিষদের সামনে দাঁড়িয়ে ছিলেন। উপকারভোগীরা প্রশ্ন তুললে কোনো জবাব ছাড়াই পরিষদের সবাই তালা বন্ধ করে চলে যান।
কুলসুম নেছা নামের এক উপকারভোগী বলেন, ‘আমাকে স্লিপ দিয়েছে, সকাল থেকে বাচ্চাকে নিয়ে অপেক্ষা করছি। কিন্তু এখন বলতেছে চাল নাই, দিতে পারবে না। তাহলে সরকারের দেওয়া চাল কোথায় গেল?’
অপ্রস্তুত হয়ে চরহাজারী ইউনিয়ন পরিষদের সচিব মো. গাউছাল আবরার উদ্দিন বলেন, ‘কী হয়েছে বুঝে উঠতে পারছি না। কিনে হলেও আমি কাল চালের ব্যবস্থা করব।’
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘আমি গতকাল নির্দিষ্ট পরিমাণ চাল বুঝিয়ে দিয়েছি সচিবের কাছে। আজ ঘটনাটি শুনেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেব।’

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভে ইউএনওকে ‘লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
৫ মিনিট আগে
উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্র তাহসিন। পরে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
১৩ মিনিট আগে
নৃশংসভাবে খুন হওয়া সিলেটের প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের (৭৬) দাফন সম্পন্ন হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল-মানার ঈদগাহের ৩৬ শতাংশ জমি দখল, লিজ ও চক্রান্তের প্রতিবাদে ১২ গ্রামের মানুষ মানববন্ধন করেছেন। শুক্রবার বৈদ্যেরবাজার ইউনিয়নে অনুষ্ঠিত কর্মসূচি থেকে জমিটি ঈদগাহের নামে স্থায়ী বন্দোবস্তের দাবি জানানো হয়।
২৪ মিনিট আগে