
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল মালিক বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৩ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মো. আবদুল মালিক মোট ১৫১টি কেন্দ্রের মধ্যে ১৩৩টিতেই অন্যদের চেয়ে বেশি ভোট পেয়েছেন। আর জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু ১৮টি ভোটকেন্দ্রে এগিয়ে ছিলেন।
ধানের শীষ প্রতীকে আবদুল মালিক ১ লাখ ১৫ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর রাজু রিকশা প্রতীকে ৭২ হাজার ৪০৯টি ভোট পেয়েছেন। তাঁদের ভোটের ব্যবধান ৪২ হাজার ৯৩৬টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ পেয়ে বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মনজুরুল ইসলাম মঞ্জু জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৪৮৮ ভোট।
১০ মিনিট আগে
বরগুনা-১ আসনে মোট ১৯০টি কেন্দ্রের সবগুলোর ফলের ভিত্তিতে হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান অলিউল্লাহ ১,৪০,২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
২৭ মিনিট আগে
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল ৬৩,১৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৩৪ মিনিট আগে