Ajker Patrika

এই বিজয় বঙ্গবন্ধু, জিয়াউর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি উৎসর্গ করতে চাই: ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২: ০২
এই বিজয় বঙ্গবন্ধু, জিয়াউর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি উৎসর্গ করতে চাই: ফজলুর রহমান
ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। আসনটিতে মোট ১৫১টি কেন্দ্র রয়েছে এবং সব কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে পাওয়া রেজাল্ট শিটের ভিত্তিতে এই ফলাফল জানা গেছে।

জয়ী হওয়ার পর ফজলুর রহমান বলেন, ‘আমার এই বিজয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত