
স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ইনস্টিটিউট ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্ট্রোকে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সিমনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রয়োজন হয়। শুরুতে আইসিইউ শয্যা না পাওয়ায় জটিলতা তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানানো হলে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যার ব্যবস্থা করে।
এদিকে সিমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রয়োজন হয়। তবে সড়কপথে ঢাকায় নেওয়া ঝুঁকিপূর্ণ বলে জানান চিকিৎসকেরা। এ অবস্থায় আইসিইউ সুবিধাসহ দ্রুত ঢাকায় স্থানান্তরের জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, ‘সিমনের শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাঁকে স্থানান্তরে সম্মতি দেননি। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাঁকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে আইসিইউ বুকিংয়ের ক্ষেত্রেও উপাচার্য সরাসরি সহযোগিতা করেছেন।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘সিমনের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ নেয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সড়কপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ ছিল। তাই চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৪ ঘণ্টা আগে