
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজে সহিংসতার পর এখন পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ববি ছাত্রদল বহিরাগতমুক্ত বিশ্ববিদ্যালয় চেয়েছে। অপরদিকে বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সমঝোতা হয়েছে।
জানা গেছে, ৫ আগস্ট ববি ক্যাম্পাসে ছাত্রশিবির মিছিল করতে গেলে বহিরাগত ইস্যুতে বাধা দেয় ছাত্রদল। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়।
ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ক্যাম্পাস বর্তমানে শান্ত আছে। তবে শিবির যাতে বহিরাগত প্রবেশ না করাতে পারে, তা ঠেকাতে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
ছাত্রশিবির ববি শাখার সভাপতি মনিরুল ইসলাম অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
অপরদিকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ৪ আগস্ট ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ছাত্রদল বিভিন্ন হোস্টেল থেকে ছাত্রশিবিরকে বের করে দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে ৬ আগস্ট কলেজ অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলামের আহ্বানে ক্যাম্পাসে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা নিরসনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সমঝোতা বৈঠক হয়। অধ্যক্ষের কার্যালয়ে কলেজের শিক্ষকদের নিয়ে গঠিত শৃঙ্খলা কমিটির সদস্য, বরিশাল মহানগর ও বিএম কলেজ ছাত্রদল এবং ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের উপস্থিতিতে অধ্যক্ষের মধ্যস্থতায় এ সমঝোতা হয়।

পিরোজপুরের নেছারাবাদে সমবায় সমিতির নামে সাধারণ মানুষের জমা রাখা প্রায় ১০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা বিশ্বজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কটুরাকাঠি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৬ মিনিট আগে
কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ২০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ব্যবসায়ীদের মারধর ও মালামাল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের দাবি।
৪১ মিনিট আগে
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন ফি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নে দুই মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
৪৩ মিনিট আগে
রাজধানীর শাহআলীতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনের সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার ভোর সোয়া...
১ ঘণ্টা আগে