
সিরাজগঞ্জের সলঙ্গায় ১ হাজার ৯৫৮টি ইয়াবা বড়িসহ মোস্তাক আহমেদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। আজ রোববার ভোর পৌনে চারটার দিকে সলঙ্গা থানার হোটেল নিউ মায়ের আঁচল-এর বিপরীত পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার মোস্তাক আহমেদ কুমিল্লার কোতোয়ালি থানার কাটাবিল এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর সদর কোম্পানির একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় মোস্তাক আহমেদের কাছ থেকে ১ হাজার ৯৫৮টি ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক আহমেদ স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন এবং পরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন।

রাজধানীর আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত দুই তরুণ পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাপাতি, সামুরাই ও কিরিস উদ্ধার করা হয়েছে। এই ঘটনা এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রোহিঙ্গা নারী রোকেয়া বেগমকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. বিপাশা হোসাই
৩৪ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীত মৌসুম ছাড়াও সাম্প্রতিক সময়ে পাহাড় ও বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং করতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে বিপদে পড়ছেন। অনেকেই বন বিভাগের নিয়মকানুন না মেনে সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করছেন।
২ ঘণ্টা আগে