মোবাইল অ্যাপ ‘ইউএস অ্যাগ্রিমেন্ট’-এর মাধ্যমে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এবার নাটোরের আদালতে মামলা হয়েছে। খন্দকার মশিউর রহমান (৩৯) নামে প্রতারণার শিকার এক ব্যক্তি আজ বুধবার নাটোর সদর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।
এ মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন-প্রতারকচক্রের হোতা ইউএস অ্যাগ্রিমেন্টের বাংলাদেশ প্রধান সজিব কুমার ভৌমিক ওরফে মাহাদি হাসান (৩৩), রাজশাহী বিভাগীয় প্রধান ওয়াহেদুজ্জামান সোহাগ (৩৮), তাঁর স্ত্রী ও বিভাগীয় ব্যবস্থাপক ফাতেমা তুজ জহুরা ওরফে মিলি (৩২) এবং রাজশাহী জেলা এজেন্ট মিঠুন মণ্ডল (৩৬)।
মামলার বাদীর আইনজীবী মারুফ হোসেন বলেন, আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করেছেন। পরে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী খন্দকার মশিউর রহমানের বাড়ি নাটোর সদর উপজেলার লালবাজার এলাকায়। তিনি মামলার আরজিতে বলেছেন, এই অ্যাপে বিনিয়োগ করলে প্রতিমাসে ১১ হাজার ২০০ টাকা মুনাফা রেমিটেন্স আকারে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসামিরা তাকে বিনিয়োগ করান।
২০২২ সালের জুন মাসে তিনি ওয়াহেদুজ্জামান সোহাগকে ৪ লাখ ৪০ হাজার টাকার চেক দেন। পরবর্তীতে আসামিরা আবারও বাদীর অফিসে গিয়ে তাকে প্রলোভন দেখান এবং আরও ১০ লাখ টাকা বিনিয়োগ করান। এ ছাড়া মামলার আটজন সাক্ষী আরও এক কোটি ১ লাখ ৭০ হাজার টাকা বিনিয়োগ করেন। তারা দুএকমাস মুনাফা পান। এরপর আর পাননি। আসল টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তারা তা পাননি।
এ ধরনের লোভনীয় প্রলোভন দিয়ে এই অ্যাপে রাজশাহীর শতাধিক ব্যক্তিকে প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করানো হয়। সারা দেশে এই অ্যাপে প্রায় ২ হাজার মানুষ বিনিয়োগ করে অন্তত ৩০০ কোটি টাকা খুইয়েছেন। এই প্রতারণার বিষয়টি সামনে এলে গত ১৭ জানুয়ারি রাজশাহীর রাজপাড়া থানায় প্রথম একটি মামলা হয়। এরপর ২৩ জানুয়ারি গোদাগাড়ী থানায় আরেকটি মামলা হয়। এ ছাড়া রাজশাহীর আদালতে আরও সাতটি মামলা হয়। নাটোরের মামলাটি নিয়ে এই প্রতারণার ঘটনায় এ পর্যন্ত মোট ১০টি মামলা হলো।
এ সব মামলার আসামিদের মধ্যে গত ১২ ফেব্রুয়ারি ফাতেমা তুজ জহুরা মিলির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন রাজশাহীর গোদাগাড়ী থানার আমলি আদালত। অন্য আসামিরা পলাতক। পাঁচজনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়েরের পর রাজশাহী মহানগর পুলিশ আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি দেয়। এ ছাড়া তাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করতেও বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জে খড় শুকানোকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, নগদ অর্থ ও মালামালসহ অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
২৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুলদী নদীতে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে চারজন ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার চার পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমিত হাসান।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। ঘটনায় অভিযুক্ত ছোট ছেলেকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন নিহতদের বাবা এরশাদুল হক। মামলাটি গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা হয়।
১ ঘণ্টা আগে