
রাজশাহী সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে কলেজ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আগের দিনের ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসেননি। তাঁরা দ্রুত তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি কলেজে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ইসলামী ছাত্রশিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৩ মিনিট আগে
বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে জহির উদ্দিন স্বপন পেয়েছেন ৮১ হাজার ৮৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৩৭ হাজার ৬৯১ ভোট।
৫ মিনিট আগে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (ধানের শীষ) ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট।
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আবদুল মঈন খান জয়ী হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনের মোট ৯১টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
১০ মিনিট আগে