
নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক, বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। এ ছাড়া তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
থানা সূত্রে জানা গেছে, গতকাল থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন ওই নেত্রী। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানতে চাইলে গ্রেপ্তারের সময় শিউলী আজকের পত্রিকাকে বলেন, ‘টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে, এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘থানার সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে