
রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (৯ আগস্ট) রাত ১১টার দিকে গৃহবধূর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রোববার সকালে গুলবাগের ৩৩৪ নম্বরের একটি ভাড়া বাসা থেকে স্বপ্না খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই ওবায়দুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুনকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, চলতি মাসে রুবেল মিয়া ও স্বপ্না খাতুন গুলবাগের বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে ও রোববার সকালে তাঁদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। রোববার সকাল সাড়ে ৮টার দিকে একপর্যায়ে রুবেল তাঁর স্ত্রীকে গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
স্বপ্না খাতুনের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামে। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সান্দিয়া এলাকায়।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে...
১১ মিনিট আগে
রংপুরের পীরগাছা থেকে নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে সাভারে পুলিশের অভিযানের সময় ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীর (৩০) মৃত্যুর ঘটনায় পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার তদন্তে ঢাকা ও রংপুরে পৃথক দুটি কমিটিও গঠন করা হয়েছে...
২৯ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে আক্কাস খান (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন...
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫০০টি গাড়ি ডাম্পিং এবং ৩৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।
১ ঘণ্টা আগে