
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘অপরাজেয় ৭১–অপ্রতিরোধ্য ২৪’ নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংগঠনের সভাপতি মাসুদ কিবরিয়া প্যানেল ঘোষণা করেন।
কেন্দ্রীয় সংসদে ২৩ পদের ৮টি ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে ৫ পদের বিপরীতে একটিতে মনোনয়ন দিয়েছে প্যানেলটি।
এতে সহসভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাসুদ কিবরিয়া, সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট ছাত্রপ্রতিনিধি পদে চারুকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী পরমা পারমিতা এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদ মনোনয়ন পেয়েছেন।
কিবরিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি, পরমা শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সানজিদ সাধারণ শিক্ষার্থী হিসেবে প্যানেলে রয়েছেন।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক মেহেদি হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবু রায়হান জনি এবং সহসম্পাদক পদে বিজয় মার্ডি লড়বেন। নির্বাহী সদস্য পদে রয়েছেন শাহিন শিকদার।
জানতে চাইলে মাসুদ কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ছাত্র ইউনিয়ন একটাই। বাকিরা পথভ্রষ্ট হয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে। আমরাই একমাত্র মূলধারার ছাত্র ইউনিয়ন এবং আমাদের বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দীন সুমন।’
রাকসুর তফসিল অনুযায়ী আগামীকাল ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে (৪৫) গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহপাঠী ও শিক্ষার্থীরা।
৫ মিনিট আগে
সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাঁকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। লগবইয়ে তাঁর ডিউটি শুরু সকাল সাতটার সময় লেখা ছিল। ৭টা লেখার কারণ জানতে চান বিচারক। বাচ্চু তখন বলেন, ‘স্যার, আপনি আটটার সময় গাড়িতে ওঠেন। সাতটার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কা
৭ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিএনএ রিপোর্ট ও মামলার নথি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ, আসামিদের অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন।
১৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে