প্যানেল

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ শিবির-সমর্থিত প্যানেলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়াসহ চারটি অভিযোগ তুলেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে এসব অভিযোগ দেয় তারা।

রাকসুতে ‘অপরাজেয় ৭১–অপ্রতিরোধ্য ২৪’ প্যানেল ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘অপরাজেয় ৭১–অপ্রতিরোধ্য ২৪’ নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংগঠনের সভাপতি মাসুদ কিবরিয়া প্যানেল ঘোষণা করেন।

জাকসুর সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে ‘ফাইভ ইয়েস’ ও ‘ফাইভ নো’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ‘স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতায় নিশ্চয়তায়’ স্লোগানকে সামনে রেখে ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল।












