
নির্বাচনী প্রচার-প্রচারণার সময় দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির ঘটনার প্রতিবাদে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, নারীদের হুমকি দেওয়া নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এসব সহিংসতার বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির রাবি শাখা নেত্রী ও রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা। তিনি বলেন, ‘নারীদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সাংবিধানিক অধিকার। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রীসংস্থা ও মহিলা জামায়াতের কর্মীদের ওপর শারীরিক নির্যাতন, হেনস্তা, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। কয়েকটি স্থানে হামলার ঘটনাও ঘটেছে।’
সৈয়দা হাফসা আরও বলেন, ‘এসব ঘটনা মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ সময় সংগঠনটির নেতারা তাঁদের সাতটি দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ডিএনসিসি জানিয়েছে, এ কর্মসূচির অংশ হিসেবে এডিস মশা জন্মাতে পারে —এমন সম্ভাব্য সব উৎস ও প্রজননক্ষেত্র অপসারণ বা ধ্বংস করা হবে। পাশাপাশি বন্ধ শ্রেণিকক্ষসহ স্কুল প্রাঙ্গণ ও আশপাশে লার্ভিসাইডিং (লার্ভা নিধন) ও এডালটিসাইডিং (মশকনিধন) কার্যক্রম পরিচালনা করা হবে।
৪ মিনিট আগে
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা সম্মিলিতভাবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
২৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে মুরাদনগর উপজেলার তিতাস এলাকা থেকে হাঁসের মাংস খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে কৃষ্ণপুরে তাঁদের মোটরসাইকেলগুলো একটি আরেকটির সঙ্গে সংঘর্ষ লেগে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই কাউসার মিয়া মারা যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। আজ সকালে নিহত ব্যক্তিদের মরদেহ নিজ গ্রামে আনা হয়েছে। মরদেহ আসার সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
২ ঘণ্টা আগে