
বরিশালের বানারীপাড়ায় বিএনপি থেকে পদত্যাগ করে নেতা-কর্মীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম মাহমুদ মাহবুব মাস্টার।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলার বাইশারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নানের উদ্যোগে এক উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগদান করেন।
যোগদানকালে গোলাম মাহমুদ মাহাবুব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৭৭ সালে সপ্তম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় ওনার খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করি। পরে ১৯৭৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। দীর্ঘ চার দশক বিএনপির রাজনীতি করেছি। মা, মাটি ও মানুষের দল ছিল বিএনপি। সেই বিএনপি আজ নেই।’
মাহবুব মাস্টারের সঙ্গে পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, পৌর কৃষক দলের সদ্য পদত্যাগী আহ্বায়ক আব্দুল গাফ্ফার হোসেন, উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার নুরুজ্জামান, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাঞ্চন তালুকদার, বিশারকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম মিয়া, বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধার সন্তান পটুয়াখালীর বাউফল বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক মশিউর রহমান সোহাগও জামায়াতে যোগদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদত, পৌর জামায়াতের আমির মো. কাওছার হোসাইনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী।
এ ব্যাপারে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন, ‘আমি তাকে চেষ্টা করেছি অন্য দলে যোগ না দিতে। কিন্তু ক্ষোভ এবং কষ্টে দল ত্যাগ করেছেন মাহবুব ভাই। এটার জন্য আমাদের কষ্ট পাওয়া ছাড়া কিছুই করার নেই। তবে ওনার অন্য দলে যোগদান করা উচিত হয়নি।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে