
রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের পাঁচতলায় অবস্থিত একটি গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। গোডাউনটিতে কর্কশিট ও হার্ডবোর্ড সংরক্ষণ করা ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পর চারটি ইউনিট সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৭টা ৫৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ৮টা ৪৯ মিনিটে আগুন নেভানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ভবনটি পাঁচতলায় থাকা একটি গোডাউনে আগুন লাগে। ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ও আবাসিক ইউনিট রয়েছে।
রাফি আল ফারুক আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে মহাতাব সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে...
২৮ মিনিট আগে
দুই হাত নেই, কিন্তু সেই সীমাবদ্ধতা নিলা খাতুনের স্বপ্নকে থামাতে পারেনি। অদম্য ইচ্ছাশক্তি, পরিবারের অক্লান্ত সহযোগিতা আর নিজের নিরন্তর পরিশ্রমে পা দিয়ে লিখেই সফলভাবে মাস্টার্স (কামিল) সম্পন্ন...
২ ঘণ্টা আগে
নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইট বেগমের (৫০) মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
৩ ঘণ্টা আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কৃষক দলের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ জুলাই) মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে