
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাগাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এর আগে, গত শুক্রবার রাতে নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর লোকজন দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় মাহিকে নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে মাহি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। এর জের ধরে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি মাহিয়া মাহির।
আজ রোববার দুপুরে গোদাগাড়ীর রিশিকুল এলাকায় গণসংযোগে গিয়ে মাহি সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমার প্রচারণায় বাধা দিয়েছেন। এর জের ধরে আমার নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসনের কর্মকর্তারা পুড়িয়ে দেওয়া কার্যালয়টি পরিদর্শন করেছেন।’
তিনি বলেন, ‘এভাবে নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া প্রার্থীর টাকার ক্ষতি। তার চেয়েও বড় ক্ষতি হচ্ছে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা ভোট দিতে যাবেন কি না তা নিয়ে সংশয়ে পড়ছেন। তাই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমার লোকজন ইতিমধ্যে থানায় গিয়েছেন মামলা করতে। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের এ ঘটনাটি থানায় মামলা হওয়ার যোগ্য। প্রার্থীর পক্ষে দুজন মামলা করতে এসেছেন। মামলা নেওয়া হবে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ আসনের টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া এ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ডালিয়াসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক কারবারিদের তালিকার দুই নম্বরে নাম থাকা জাহাঙ্গীর আলম হেরোইন ও অস্ত্রসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। সেই জাহাঙ্গীর গত মঙ্গলবার অংশ নেন গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী কমিউনিটি পুলিশিং সভায়। এতে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন স্থানীয়রা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখার সময় বাঁশি বাজানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবুল বাশার বাদশা নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ছিলেন। এ ঘটনায় একই কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নামে আরও একজন নেতা...
৩ ঘণ্টা আগে
বান্দরবানের সাত উপজেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা এখন গভীর সংকটের মুখে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৪টিতে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বের চাপ বাড়ায় শ্রেণিকক্ষে পাঠদানে সময়...
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বাসুদেবপুর গ্রাম। গ্রামের বাড়িগুলোর আশপাশে থাকা সামান্যতম ভিটেমাটি অনাবাদি নেই। গ্রামের মাঝ দিয়ে যাওয়া রাস্তার দুধারে ফুল, ফল, মসলা ও বনজ বৃক্ষের চারা চোখে পড়ে। সেই সঙ্গে চোখে পড়ে, নার্সারির নামসংবলিত সাইনবোর্ড। নার্সারিগুলোয় মানুষের ব্যস্ততার দৃশ্যও চোখ এড়ায় না।
৪ ঘণ্টা আগে