
কুমিল্লা নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হন অন্তত আটজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের আবুল খায়ের মেম্বার ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। তাঁরা দুজনই ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) রাশেদুল হক চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংঘর্ষে একপক্ষের নেতা সালেহ আহম্মদ মেম্বার (৬৫) এবং আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে ব্রুনেইপ্রবাসী দেলোয়ার হোসেন নয়ন (৩০) নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে দেলোয়ার হোসেন ও সালেহ আহম্মদকে গুলি করে আহত করেন এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে দেন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।
বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এর পর থেকে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে এই বিরোধের মীমাংসার চেষ্টা করা হলেও তার রেশ থেকে যায়। ওই ঘটনার জেরে আজ দুপুরে দুই পক্ষ আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের জড়িয়ে পড়ে। ইউপি চেয়ারম্যান আরও বলেন, চার দিন ধরে বিবদমান দুই পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করা হচ্ছিল। আজ সকালেও উভয় পক্ষের লোকজনকে ফোন করে সংঘাতে না জড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহত সালেহ আহম্মদ মেম্বারের পক্ষের সমর্থক জিয়াউর রহমান বলেন, চট্টগ্রামে মিটিং করে পরিকল্পিতভাবে আজ দুপুরে তাঁদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। আবুল খায়ের মেম্বার, সামছু উদ্দিন ও শেখ আহম্মদের নেতৃত্বে তাঁদের ওপর এ হামলা চালানো হয়। এতে তাঁদের দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়। সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে আসার পর থেকে এলাকায় আবার উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দাদের মতে, সেই বিরোধের সূত্র ধরেই আজ এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।
লাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৬ ঘণ্টা আগে