
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। আজ শুক্রবার দুপুরে তাঁকে প্যারোলে মুক্তি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান মাহফুজুল হকের মা বদরুন্নেছা (৬০)। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করলে গাজীপুরের কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ তাঁকে মায়ের জানাজা পর্যন্ত সময় প্যারোলে মুক্তি দেয়।
পুলিশের একটি ভ্যানে করে তাঁকে গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের জমাদার বাড়ির মাঠে জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, মায়ের জানাজায় অংশ নেওয়ার সময় সাবেক মেয়র মাহফুজুল হকের এক হাতে হাতকড়া ছিল। এ সময় তাঁকে ঘিরে রেখেছিল পুলিশ। জানাজায় সাবেক মেয়র মঞ্জিল হোসেনসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মাহফুজুল হক ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাওলানা শহীদ উল্যার ছেলে। তিনি ২০১৭ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। গত বছরের ৮ অক্টোবর ঢাকার ডেমরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
৬ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সার্জেন্টের সঙ্গে এদের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন।
১৮ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ডিএনসিসির ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের অভাব ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে প্রাথমিকভাবে জেনেছেন তিনি।
২৬ মিনিট আগে